Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার খরচ বৃদ্ধি

ইরানের সঙ্গে যুদ্ধ থামেনি। তাতে বেড়েই চলেছে আমেরিকার খরচ। ৩ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বলছে, যুদ্ধে ইতিমধ্যেই ৪৩৬০ কোটি ডলার খরচ করে ফেলেছে আমেরিকা।

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার খরচ বৃদ্ধি
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইরানের সঙ্গে যুদ্ধ থামেনি। তাতে বেড়েই চলেছে আমেরিকার খরচ। ৩ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বলছে, যুদ্ধে ইতিমধ্যেই ৪৩৬০ কোটি ডলার খরচ করে ফেলেছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড হিসাব প্রকাশ করেছে। তাদের দাবি, মার্কিন বাহিনীর ব্যবহৃত অস্ত্রের খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক মাসে অস্ত্রের খরচ প্রায় ২৯০ কোটি ডলার। পাশাপাশি মার্কিন সেনার মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৮৩০ জনেরও বেশি আহত হয়েছেন। মার্কিন কংগ্রেসকে দেওয়া প্রতিবেদনে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সামরিক ঘাঁটি পরিচালনার খরচ, সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি এবং সেনাদের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ের হিসাবও রয়েছে।  সব মিলিয়ে টাকার অঙ্কটা ৪৩৬০ কোটি ডলার। তবে পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলির ক্ষয়ক্ষতির হিসাব এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ