ওয়াশিংটন: ২২ এপ্রিল পহেলগাঁও নারকীয় হত্যালীলা চালিয়েছিল ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। গত সপ্তাহে টিআরএফ’কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল আমেরিকার বিদেশ বিষয়ক পার্লামেন্ট কমিটি। শনিবার এক্স হ্যান্ডলে কমিটির চেয়াম্যান ব্রায়ান ম্যাস্ট লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবেই বলেন। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন। এই তকমা অবশ্যই দেওয়া উচিত। আম জনতাকে খুন করলে ছাড় মিলবে না। বিচার হবেই। এটা জঙ্গি হামলা ছাড়া কিছু নয়।’



