Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরান যুদ্ধ বিরোধী প্রস্তাব পাশ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে, চাপে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ইরান যুদ্ধ বিরোধী প্রস্তাব ২১৫-২০৮ ভোটে পাশ হয়েছে। ট্রাম্পের উপর চাপ বাড়ছে। বিস্তারিত পড়ুন।

ইরান যুদ্ধ বিরোধী প্রস্তাব পাশ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে, চাপে ডোনাল্ড ট্রাম্প
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চরমে। ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতি চললেও উদ্বেগ কাটছে না। কারণ দু’পক্ষের তরফে চোরাগোপ্তা হামলা চলছে। এরমধ্যে আমেরিকাতেও যুদ্ধবিরোধী সুর ক্রমেই চড়ছে। এবার সরাসরি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটিটিভসে জোর ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বুধবার প্রস্তাব পেশ হয়েছিল হাউসে। সেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ট হওয়া সত্ত্বেও ২১৫-২০৮ ব্যবধানে প্রস্তাব পাশ হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, ডেমোক্র্যাটদের এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন ট্রাম্পের রিপাবলিকান দলের চার সদস্যও। এবার এই প্রস্তাব সেনেটে যাবে। যদিও প্রেসিডেন্ট তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এতে ভেটো দিতে পারবেন। এক্ষেত্রেও তাই হতে চলেছে বলে নিশ্চিত তথ্যাভিজ্ঞ মহল।   

Advertisement

যুদ্ধ বন্ধ সংক্রান্ত প্রস্তাব পাশকে জয় হিসাবে দেখছে ডেমোক্র্যাটরা। এক্স হ্যান্ডলে হাউসে তাদের বিদেশ বিষয়ক কমিটি জানিয়েছে, মার্কিন নাগরিকদের তরফে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট বার্তা দেওয়া হল। অবিলম্বে ইরানের সঙ্গে চলা অপ্রয়োজনীয় ও বেআইনি যুদ্ধ বন্ধ করতে হবে। ডেমোক্র্যাটদের মতে, যুদ্ধ নিয়ে কোনো নিয়ম-নীতি, সাংবিধানিক আইনকানুনের ধার ধারছেন না ট্রাম্প। বুধবার এই প্রস্তাব পাশ হওয়ায় তাঁর উপর বিশেষ চাপ তৈরি হবে। প্রসঙ্গত, মে মাসের শেষেও একইরকম একটি প্রস্তাব পাশ হয়েছিল। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ