Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমেরিকা-চীন বাণিজ্য যুদ্ধে বিরতি, শুল্ক কমাল দু’পক্ষই

শুল্কযুদ্ধে সাময়িক ইতি! টানা দু’দিনের ম্যারাথন বৈঠকের পরে অবশেষে বাণিজ্য সমঝোতায় পৌঁছল চীন ও আমেরিকা। সোমবার জেনিভায় আনুষ্ঠানিকভাবে দু’দেশের সরকারি আধিকারিকরা একথা ঘোষণা করেছেন।

আমেরিকা-চীন বাণিজ্য যুদ্ধে বিরতি, শুল্ক কমাল দু’পক্ষই
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জেনিভা: শুল্কযুদ্ধে সাময়িক ইতি! টানা দু’দিনের ম্যারাথন বৈঠকের পরে অবশেষে বাণিজ্য সমঝোতায় পৌঁছল চীন ও আমেরিকা। সোমবার জেনিভায় আনুষ্ঠানিকভাবে দু’দেশের সরকারি আধিকারিকরা একথা ঘোষণা করেছেন। চুক্তি অনুযায়ী, দু’পক্ষই পরস্পরের পণ্যের উপরে চাপানো চড়া শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে। সেইসঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে নতুন করে শুল্ক চাপানো হবে না বলেও ঘোষণা করেছে তারা। এর আগে চীনা পণ্যের উপরে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিয়েসন গ্রিয়ার জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী চীনা পণ্যে শুল্কের হার কমিয়ে ৩০ শতাংশ করতে চলেছে আমেরিকা। উল্টোদিকে, মার্কিন পণ্যে একই হারে শুল্ক কমাবে চীনও। এর ফলে তা দাঁড়াবে ১০ শতাংশ। পাশাপাশি বাণিজ্য সংক্রান্ত বিষয়ে মতপার্থক্য দূর করতে আগামী দিনে দু’পক্ষ আলোচনা জারি রাখবে।

Advertisement

শুল্কযুদ্ধের অবসানে জেনিভায় বৈঠকে বসেছিল আমেরিকা ও চীন। সেখানে যে ইতিবাচক ফল হয়েছে তা দু’দেশের আধিকারিকদের কথাতেই স্পষ্ট। ম্যারাথন আলোচনা শেষে গ্রিয়ারের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন  মার্কিন অর্থসচিব স্কট বেসেন্টও। আমেরিকার সঙ্গে এই চুক্তিকে বড় পদক্ষেপ বলে মন্তব্য  করেছে চীনের বাণিজ্য মন্ত্রকও। দু’দেশের মধ্যে মতপার্থক্য দূর করে সহযোগিতার বৃদ্ধির পথে এই চুক্তি বড় পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছে তারা। তবে এর মধ্যেও আমেরিকার একতরফা শুল্ক বৃদ্ধির প্রবণতা নিয়েও খোঁচা দিতে ছাড়েনি বেজিং। আগামী দিনে ট্রাম্প প্রশাসন এমন কার্যকলাপ থেকে দূরে থাকবে বলে চীনের প্রত্যাশা।

Advertisement
সম্পর্কিত সংবাদ