Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শহুরে প্রেমের উপাখ্যান

শহর কলকাতাকে ‘সিটি অফ জয়’-এর পাশাপাশি অনেকে প্রেমের শহরও বলেন। কলকাতার গলি থেকে রাজপথে ছড়িয়ে রয়েছে বহু প্রেমের উপাখ্যান।

শহুরে প্রেমের উপাখ্যান
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শহর কলকাতাকে ‘সিটি অফ জয়’-এর পাশাপাশি অনেকে প্রেমের শহরও বলেন। কলকাতার গলি থেকে রাজপথে ছড়িয়ে রয়েছে বহু প্রেমের উপাখ্যান। কলকাতা কেন্দ্রিক শহুরে এক প্রেমের গল্প নিয়েই ছবি তৈরি করেছেন পরিচালক সুমন মৈত্র। তিরিশ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবির নাম ‘জারিয়া’। অমৃতা চট্টোপাধ্যায়, রাজেশ্বর, তপতী মুন্সি প্রমুখের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। এক চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন অমৃতা। তাঁর কথায়, ‘এখন চারদিকে এত থ্রিলার দেখতে দেখতে দর্শক ক্লান্ত। সে কারণেই ‘সাইয়ারা’র মতো ছবি বক্স অফিসে চূড়ান্ত সফল। স্বাদবদলের জন্যই প্রেমের ছবি বেছে নেওয়া হয়েছে।’ এই ছবিতে গান গেয়েছেন সায়নী পালিত, রণজয় ভট্টাচার্য প্রমুখ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ