Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার পড়শি

উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার পড়শি
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান অহিউদ্দিন ওরফে মামন শেখের বাড়িতে বোমা মারার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শান্তিনিকেতন থানার পুলিস। ধৃতের নাম অর্ঘ্য মল্লিক। তার বাড়ি নদীয়া জেলায়। তিনি উপপ্রধানের বাড়ি সংলগ্ন বোলপুরের লায়েকবাজার এলাকাতেই ভাড়া থাকে। দিনকয়েক আগে প্রাণ সংশয়ের আশঙ্কার কথা জানিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছিলেন মামন। এরপরই শনিবার রাতে তাঁর বাড়িতে দু’টি বোমা মারা হয় বলে অভিযোগ। একটি ফাটলেও অন্যটি উদ্ধার করে পুলিস। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোমবার রাতে অর্ঘ্যকে গ্রেপ্তার করে পুলিস। যদিও বিষয়টিকে সাজানো বলে কটাক্ষ করেন জেলা পরিষদের সভাধিপতি তথা নানুর বিধানসভার পর্যবেক্ষক কাজল শেখ। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, মামন বিভিন্ন অনিয়মে যুক্ত। তাই পুলিসের নিরাপত্তা পাওয়ার জন্য এধরনের নাটক করছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রসঙ্গে কাজল বলেন, পুলিস সঠিকভাবে তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ