Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেক বিবি ব্লকের কার্যকরী সমিতির নির্বাচনে অশান্তি, বহিরাগতদের তাণ্ডবে আতঙ্ক

হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে সল্টলেকে কোনো অশান্তি হয়নি। অথচ বিবি ব্লকের অরাজনৈতিক কার্যকরী সমিতির নির্বাচন ঘিরে ছড়াল অশান্তি।

সল্টলেক বিবি ব্লকের কার্যকরী সমিতির নির্বাচনে অশান্তি, বহিরাগতদের তাণ্ডবে আতঙ্ক
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে সল্টলেকে কোনো অশান্তি হয়নি। অথচ বিবি ব্লকের অরাজনৈতিক কার্যকরী সমিতির নির্বাচন ঘিরে ছড়াল অশান্তি। অভিযোগ, বহিরাগতরা ব্লকের ভিতর ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। হামলা চালানো হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রে। ব্যালট ছিড়ে ফেলা, ভাঙচুর চালানো, মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে শান্ত পরিবেশের ব্লকটিতে। নতুন কমিটি গঠন নিয়ে এরকম অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় আসন্ন শারদোৎসব নিয়ে চিন্তায় ব্লকের আবাসিকরা।

Advertisement

বিবি ব্লকের কার্যকরী সমিতির নির্বাচন ছিল রবিবার। তার বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল। আবাসনের ৮৬ বছরের এক আবাসিককে নিয়োগ করা হয়েছিল রিটার্নিং অফিসার হিসাবে। বর্তমান কমিটির পক্ষে ১৫ জনের একটি প্যানেল জমা পড়ে। কমিটির সদস্য সংখ্যা ১৫ জনেরই। সেই প্যানেলের উল্টোদিকে ১৫ জনের দ্বিতীয় একটি প্যানেল জমা পড়ে। প্রথমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তারপর ব্যালটে শুরু হয় ভোটগ্রহণ। এক আবাসিকের অভিযোগ, ‘গণ্ডগোল হতে পারে তা আঁচ করে শনিবার পুলিশকে জানানো হয়েছিল। অশান্তি যাতে না হয় দেখতে অনুরোধ করা হয়েছিল। ওইদিন সাধারণ সভার বৈঠকের সময় বহিরাগতরা ঢুকতে শুরু করে। ভোট শুরুর পর ভিতরে ঢুকে হামলা চালায়। ব্যালট ছিঁড়ে ফেলে। মহিলাদের গায়ে হাত তোলে। টেবিল ভাঙচুর করে। রিটার্নিং অফিসারকে হুমকি দেয়। আবাসিকদের অনেকে অভিযুক্তদের ভিডিয়ো করেছেন।’ অভিযোগ, বহিরাগতরা নাকি দাবি করে, কোনো ভোট হবে না। তাদের তালিকাকেই মান্যতা দিতে হবে। আবাসিকরা এ নিয়ে প্রতিবাদ করার পর অশান্তি ছড়ায়। ঘটনার খবর চাউর হওয়ার পর বিধাননগরের বিজেপি বিধায়ক দু’পক্ষকে নিয়ে সমস্যা মেটাতে উদ্যোগী হন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ