Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

মেমারি থানার হরেরডাঙায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সৌমেন কর্মকার(২১)। দিনকয়েক আগে কীটনাশক খেয়ে তিনি বাড়ি ফেরেন।

মেমারিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার হরেরডাঙায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সৌমেন কর্মকার(২১)। দিনকয়েক আগে কীটনাশক খেয়ে তিনি বাড়ি ফেরেন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শুক্রবার রাতে তিনি মারা যান। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।  

Advertisement

 ঝুলন্ত দেহ উদ্ধার: গলসি থানার বিক্রমপুরে এক ব্যক্তি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম নীহার ঢালি(৩৭)।  শুক্রবার বাড়ির বাথরুমে তালকাঁড়ির কাঠামোয় দড়ি দিয়ে তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, সাংসারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। 
 বহরমপুরে গ্রেপ্তার ৭ জুয়াড়ি: বহরমপুরে জুয়ার আসরে হানা দিয়ে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করল পুলিস। তাদের কাছ থেকে ৩২ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বহরমপুরের রাধারঘাটের একটি বাড়িতে প্রায়ই জুয়ার আসর বসত। স্থানীয়দের কাছ থেকে aখবর পেয়ে শুক্রবার পুলিস সেখানে হানা দেয়। সেখান থেকে হাতেনাতে সাত জুয়াড়িকে পাকড়াও করে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, দৈনিক ৫০০ টাকার বিনিময়ে ওই বাড়িতে জুয়াড়িদের জুয়া খেলার অনুমতি দিয়েছিল বাড়ির মালিক। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ওই বাড়িতে ঘণ্টা অনুযায়ী ভাড়া নিয়ে জুয়ার আসর বসত। আমরা খবর পেয়ে অভিযান চালাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ