Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু

শক্তিগড় থানার করুরি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল(২০)

শক্তিগড়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার করুরি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল(২০)। বুধবার ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি কাপড় কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির ঘণ্টাখানেক পর তিনি মারা যান। পুলিসের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। পরিবারের দাবি, সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন।

Advertisement

মেমারিতে আত্মঘাতী যুবক: মেমারি থানার দুর্গাডাঙায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম শেখ বিল্টু(৩০)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বুধবার দুপুরে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। পরিবারের দাবি, সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন।
পথ দুর্ঘটনায় মৃত্যু: রায়না থানার বাঁকুড়া মোড়ে বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম মিঠুন রাউত(৬০)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসায়র থানা এলাকায়। তিনি বাঁকুড়া মোড় এলাকায় একটি রাইস মিলে কাজ করতেন। কর্মসূত্রে তিনি সেখানেই থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাঁকুড়া মোড়ের কাছে একটি বাইক তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। পুলিস তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাপের কামড়ে মৃত্যু: মন্তেশ্বর থানার আউশগ্রামে সাপের কামড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম সন্তোষ ঘোষ(৫০)। বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাঁর বাঁ হাতের আঙুলে সাপে ছোবল মারে। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: আউশগ্রাম থানার ধনকোড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম নির্মল পাল(৬৩)। বুধবার দুপুরে ছাগলের জন্য পুকুড় পাড়ে একটি গাছে পাতা ভাঙার সময় আচমকা বিদ্যুতের তারে হাত লেগে যায়। তাতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বননবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ