Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের পাশে উন্মিষ

শিশুদের জন্য হাইড্রোথেরাপি ও ইন্টিগ্রেটেড স্পোর্টস বিভাগ শুরু করল উন্মিষ। স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানের কর্ণধার ডাঃ নীতা দেওয়ান পেশায় চিকিৎসক।

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের পাশে উন্মিষ
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিশুদের জন্য হাইড্রোথেরাপি ও ইন্টিগ্রেটেড স্পোর্টস বিভাগ শুরু করল উন্মিষ। স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানের কর্ণধার ডাঃ নীতা দেওয়ান পেশায় চিকিৎসক। তাই সমাজে পিছিয়ে পড়া বা বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের প্রয়োজনীয় চাহিদাগুলোর কথা মাথায় রেখে এখানে প্রথম থেকেই এক ছাদের তলায় শিক্ষামূলক, বৃত্তিমূলক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নানা বিভাগ চালু ছিল। শিশুদের হাতের কাজ শেখানো থেকে ছবি আঁকা, খেলাধুলা শেখানো সবই ‘উন্মিষ’-এর কর্মসূচির মধ্যে পড়ে। সম্প্রতি নিউ আলিপুরে একটি পাঁচতলা বহুতল জুড়ে উদ্বোধন হল উন্মিষ-এর নিজস্ব কার্যালয় সহ এই দুই বিভাগের। উদ্বোধন করেন স্পেশাল ওলিম্পিকস ভারতের প্রেসিডেন্ট মল্লিকা নাড্ডা। উপস্থিত ছিলেন পদ্মশ্রী শিল্পপতি সজ্জন ভজনকা, ইমামি লিমিটেড-এর এমডি সুশীল কুমার গোয়েঙ্কা প্রমুখ। নীতা দেওয়ানের মতে, ‘বহু শিশুর পেশি ও স্নায়ুজনিত সমস্যা থাকে। জলের চাপের মধ্যে এক্সারসাইজ করলে পেশি ও স্নায়ুর শক্তি বৃদ্ধি পায়। স্পোর্টস প্রোগ্রামগুলিও পরিকল্পনা করা হয়েছে একজন শিশুর মানসিক বিকাশ ও বুদ্ধির প্রকাশের কথা মাথায় রেখে। উন্মিষ-এর সব শিশুইঅভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা শেখার পাশাপাশি খেলাধুলা ও এক্সট্রা ক্যারিকুলাম শেখে। সমাজকে তারাও অনেক কিছু ফিরিয়ে দিতে পারে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ