Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিন্ন দেওয়ানি বিধি আসছেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর হবে। ২ জুলাই ক্যাবিনেট বৈঠকে বিলের খসড়া আনবে সরকার। বিস্তারিত পড়ুন।

অভিন্ন দেওয়ানি বিধি আসছেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর হবেই। বিধানসভায় বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইউসিসি বিল আনব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে সবসময় আমরা বলি, এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান। তাই আমরা ইউসিসি বিল আনব। আগামী ২ জুলাই ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের জন্য বিলের খসড়া আনতে চলেছি। তবে আদিবাসীসহ জনজাতি মূলবাসীকে এই বিলের আওতার বাইরে রাখা হবে।’ গুজরাত, অসম, উত্তরাখন্ডে যে ইউসিসি বিল পেশ হয়েছে, তা অনুসরণ করেই বাংলার সরকার এই বিল আনতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ড, গুজরাতকে অনুসরণ করে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কমিটির চেয়ারপার্সন হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই। কমিটির সদস্য হিসাবে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন সামাজিক কর্মী, একজন শিক্ষাবিদ এবং প্রশাসনিক আধিকারিক। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক অংশীদারিত্ব, লিভ-ইনসহ ৯টি বিষয় নিয়ে কমিটি পর্যালোচনা করবে। চার সপ্তাহ পর আগস্ট মাসে কমিটির সুপারিশক্রমে পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। এই সময় কমিটির কাছে তথ্যপ্রমাণ দিয়ে কেউ কোনো আপত্তি বা বক্তব্য থাকলে জানাতে পারবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ