Bartaman Logo
১০ জুন, ২০২৬

এপ্রিলে ১৫ থেকে ২৯ বছর বয়সি বেকার ১৩.৮ শতাংশ

এপ্রিলে ১৫ থেকে ২৯ বছর বয়সি বেকার ১৩.৮ শতাংশ
  • ১৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি বছরের এপ্রিল মাসে দেশে ১৫ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের বেকারত্বের হার ৫.১ শতাংশ। এই প্রথম বেকারত্ব নিয়ে মাসিক তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত সেই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের (পিএলএসএফ) রিপোর্টই প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এই সমীক্ষার মাধ্যমে এবার থেকে প্রতি মাসেই দেশের বেকারত্বের চিত্র সামনে আসবে। এপ্রিল মাসের এই সরকারি পরিসংখ্যান থেকেই বিশেষ করে অল্পবয়সিদের ক্ষেত্রে কর্মসংস্থানের করুণ অবস্থা প্রকাশ্যে চলে এসেছে। দেখা যাচ্ছে, পৃথকভাবে ১৫ থেকে ২৯ বছর বয়সিদের ক্ষেত্রে বেকারত্বের হার ১৩.৮ শতাংশ।

Advertisement

এপ্রিল মাসে দেশে সামগ্রিক বেকারত্বের হার ৫.১ শতাংশ হলেও গ্রামাঞ্চলে তা শহরের থেকে তুলনায় কম। গ্রামাঞ্চলে বেকারত্বের হার ৪.৫ শতাংশ। শহরাঞ্চলে ৬.৫ শতাংশ। দেশজুড়ে সামগ্রিকভাবে পুরুষদের বেকারত্বের হার ৫.২ শতাংশ, মহিলাদের ৫ শতাংশ। পৃথকভাবে গ্রামাঞ্চলে পুরুষদের বেকারত্বের হার ৪.৯ শতাং। গ্রামে মহিলাদের ক্ষেত্রে এই হার ৩.৯ শতাংশ। শহরাঞ্চলে আবার মহিলাদের বেকারত্বের হার (৮.৭ শতাংশ) পুরুষদের (৫.৮) থেকে বেশি। এপ্রিল মাসের এই সমীক্ষা চালানো হয়েছে দেশজুড়ে ৮৯ হাজার ৪৩৪টি পরিবারে। সমীক্ষায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ৩ লক্ষ ৮০ হাজার ৮৩৮ জন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ