Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চিন্নাস্বামীতে বিশ্বকাপের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

মহিলাদের ওডিআই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা। তার মধ্যে যেমন ভারত ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ রয়েছে, তেমনই আছে দ্বিতীয় সেমি-ফাইনাল ও ফাইনাল।

চিন্নাস্বামীতে বিশ্বকাপের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: মহিলাদের ওডিআই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা। তার মধ্যে যেমন ভারত ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ রয়েছে, তেমনই আছে দ্বিতীয় সেমি-ফাইনাল ও ফাইনাল। তাছাড়া হরমনপ্রীত কাউররা বাংলাদেশের মুখোমুখিও এখানেই হবেন। কিন্তু পুলিসের থেকে এখনও ক্লিয়ারেন্সই পায়নি কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা। শনিবারের মধ্যেই তা পেতে হবে বলে বিসিসিআই জানিয়ে দিলেও স্থানীয় পুলিস মঙ্গলবার পর্যন্ত সবুজ সংকেত দেয়নি। এই পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে মহিলা বিশ্বকাপের ম্যাচ। বিকল্প ভেন্যু হিসেবে তিরুঅনন্তপুরমের কারিয়াভাট্টমের গ্রিনফিল্ডস স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছে। আইসিসি’র নিয়ম অনুসারে নির্বাচিত ভেন্যুতে প্রতিযোগিতার একমাসের মধ্যে আর কোনও ম্যাচ হবে না। অথচ, গ্রিনফিল্ডস স্টেডিয়ামে কেরল ক্রিকেট লিগের (কেসিএল) ম্যাচ রয়েছে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে কেরল ক্রিকেট সংস্থার কর্তারা আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার নির্দেশ এলে কেসিএলের ম্যাচ অন্যত্র সরানো যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ