Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উলুবেড়িয়ায় খুনের ঘটনায় পুলিসের জালে মূল অভিযুক্ত

উলুবেড়িয়ায় খুনের ঘটনায় পুলিসের জালে মূল অভিযুক্ত
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানার তপনা পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামের পণ্ডিতপাড়ায় তৃণমূল নেতা সমীরণ পণ্ডিত খুন হয়েছিলেন। ওই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত বিকাশ পণ্ডিতকে রবিবার বিকেলে একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিস। ধৃতকে আজ সোমবার উলুবেড়িয়া আদালতে তোলার কথা। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করল পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ