সামারসল্ট কাফে
শীতে বাড়ির খুদে সদস্যটিকে নিয়ে একেবারে ভিন্ন স্টাইলের একটি কাফেতে যেতে পারেন। বাচ্চাদের জন্য ভরপুর বিনোদনের সুযোগ নিয়ে এই শহরেই রয়েছে সামারসল্ট কাফে। এখানে রয়েছে গেমস আরকেড। বাচ্চাদের সহজেই তা আকর্ষণ করবে। পাশাপাশি চলবে খাওয়াদাওয়াও। উইন্টার মেনুতে পাবেন ক্রিমি ট্রুফল অ্যান্ড মাশরুম স্যুপ, ক্লাসিক ক্রিম অব টম্যাটো স্যুপ, গ্রিলড কটেজ চিজ উইথ ভেজিস অ্যান্ড বেলপেপার, মেডিটারেনিয়ান স্প্রেড যার মধ্যে রয়েছে হামাস, বাবা গানুস, ফালাফেল, জাটজিকি ইত্যাদি। এছাড়াও পাবেন অরেঞ্জ নিউটেলা হট চকোলেট, ফ্লাফি ফ্রুট কেক সহ আরও নানা পদ।
অ্যামব্রোসিয়া
শীতকালে গরমগরম ডিমসাম বা মোমো আর ধূমায়িত স্যুপ খুবই উপাদেও সেই কথা মনে রেখেই এই রেস্তরাঁ তাদের উইন্টার স্পেশাল মেনুতে নানা ধরনের ডিমসাম রেখেছে। একটু ইন্ডিয়ান স্টাইলে খেতে চাইলে রোটি জালি উইথ কারি চেখে দেখতে পারেন। শীতের সন্ধ্যায় ঝাল খাবার মন্দ লাগবে না।
ব্ল্যাক ব্রিক
চৌরঙ্গি রোডের উপর এই রেস্তরাঁয় শীত স্পেশাল মেনুতে পাবেন বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ খাবার। তার মধ্যে উল্লেখযোগ্য মিনিস্ট্রন স্যুপ, ডাইন্যামিক শ্রিম্প ট্যাকো, চিকেন এল পাস্তর ট্যাকো, উড ফায়ারড পিৎজা, চার গ্রিলড গ্রিক স্টাইল ল্যাম্ব বার্গার, মেক্সিকান সিজলার, গোল্ডেন টারমারিক ল্যাতে, নিউটেলা হট চকোলেট, সিনামন হট চকোলেট, ইংলিশ স্টাইল ক্যারট কেক, গুয়ি চকোলেট কেক উইথ অ্যামন্ড ইত্যাদি।
বনি ফেমি
শীতকালে আবহাওয়া ভালো থাকে বলেই বোধহয় খাওয়াদাওয়া চলে অবাধে। আর সেই অনুযায়ী হোটেল ও রেস্তরাঁয় থাকে বিশেষ পদ সমৃদ্ধ উইন্টার স্পেশাল মেনু। দক্ষিণ কলকাতার বনি ফেমি রেস্তরাঁয় ৩১ জানুয়ারি পর্যন্ত পাবেন বিশেষ মেনু। তার মধ্যে থাকবে পেঁয়াজকলি চিকেন, টার্কি স্যালাড, বনি ফেমি রোস্টেড ডাক, বাটারড ভেজিস উইথ ক্র্যানবেরি চিলি গ্লেজ, পামকিন রোস্ট মাটন, হান্ডি রোস্ট চম্পারন নিহারি, মুর্গ ইয়াখনি পোলাও, অরেঞ্জ মিমোসা, সিনামন হট চকোলেট,ফেরশ স্টরবেরি স্মুদি-সহ নোনতা মিষ্টি নানা পদ।