Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগ পর্বে পিএসজির প্রতিপক্ষ বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডেই মুখোমুখি হতে চলেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। পাশাপাশি এই পর্বেই কিলিয়ান এমবাপেদের খেলতে হবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে।

লিগ পর্বে পিএসজির প্রতিপক্ষ বার্সা
  • ২৯ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

মোনাকো: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডেই মুখোমুখি হতে চলেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। পাশাপাশি এই পর্বেই কিলিয়ান এমবাপেদের খেলতে হবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি লিগের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বার্সেলোনার। বৃহস্পতিবার ফ্রান্সের মোনাকোয় আয়োজিত হল চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। যেখানে অংশগ্রহণ করবে ৩৬টি ক্লাব। টুর্নামেন্ট শুরু হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম পর্ব চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আটটি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। নবম থেকে ২৪তম হওয়া ১৬টি দল খেলবে প্লে-অফের ম্যাচ। সেখান থেকে বাছাই করে ওঠা আটটি দল যুক্ত হবে দ্বিতীয় রাউন্ডে। শিরোপা নির্ণায়ক ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ