Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকায় নাম বাদ ইস্যুতে দিনহাটায় গণ অনশনে উদয়ন গুহ

বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশাসনিক আধিকারিক ও সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন ঠিক সেই সময় দিনহাটায় গণ অনশনে বসেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

ভোটার তালিকায় নাম বাদ ইস্যুতে দিনহাটায় গণ অনশনে উদয়ন গুহ
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশাসনিক আধিকারিক ও সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন ঠিক সেই সময় দিনহাটায় গণ অনশনে বসেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা মহকুমা শাসকের অফিসের সামনে মঞ্চ বেঁধে এই গণ অনশনে মন্ত্রীর সঙ্গে শামিল হয়েছেন আরো প্রায় দু’শো জন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী। 

Advertisement

সোমবার সকাল ৯টা থেকে এই অনশন শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২৪ ঘণ্টা এই গণ অনশন চলবে বলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানিয়েছেন। পরবর্তীতে অনশনের এই সময়সীমা বাড়ানোও হতে পারে। মূলত ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদেই এই গণ অনশনের ডাক দেওয়া হয়েছে।  এদিন অনশন মঞ্চে কখনো বসে, কখনো শুয়ে, কখনো আবার বক্তব্য রেখে অনশন চালিয়ে যান তিনি। 
দুপুরে উদয়ন গুহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই গণ অনশন শুরু করা হয়েছে। যেভাবে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কেটে বিজেপিকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাকে ধিক্কার জানিয়েই এই গণ অনশন করা হচ্ছে। আপাতত ২৪ ঘণ্টা এই গণ অনশন চলবে। 
 কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের বিধানসভাগুলির মধ্যে আবার দিনহাটা অন্যতম একটি কেন্দ্র। সম্প্রতি নির্বাচন কমিশন প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে দিনহাটার ওই তালিকা থেকে বহু মানুষের নাম বাদ গিয়েছে। প্রচুর নামের পাশে বিচারাধীন লেখা। এখানে সাবেক ছিটমহলের মানুষের ভোটাধিকার নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে প্রকৃত ভোটাররা অদৌ ভোট দিতে পারবেন কি না তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এই আবহে দিনহাটায় এর আগেও বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করেছে তৃণমূল কংগ্রেস। এবার সরাসরি গণ অনশনের মাধ্যমে বঞ্চিত মানুষের দাবির কথা তুলে ধরতে চাইছেন মন্ত্রী উদয়ন গুহ। প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে কোনোভাবেই যে ভোট করা যাবে না, তা একপ্রকার স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Advertisement
সম্পর্কিত সংবাদ