Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

টেক অফের পরেই ফাটল টায়ার, জরুরি অবতরণের পর ভাঙল ছাদ

টেক অফের পরই ফাটল টায়ার। তড়িঘড়ি জরুরি অবতরণ করার সময় ভেঙে পড়ল বিমানের ছাদও। ইরানের মাসদাদ বিমানবন্দরে বড়োসড়ো বিপর্যয় থেকে রক্ষা বোয়িং ৭৩৭ বিমানের।

টেক অফের পরেই ফাটল টায়ার, জরুরি অবতরণের পর ভাঙল ছাদ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাসদাদ: টেক অফের পরই ফাটল টায়ার। তড়িঘড়ি জরুরি অবতরণ করার সময় ভেঙে পড়ল বিমানের ছাদও। ইরানের মাসদাদ বিমানবন্দরে বড়োসড়ো বিপর্যয় থেকে রক্ষা বোয়িং ৭৩৭ বিমানের। ইরানের রাজাভি খোরাসান প্রদেশের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ৩৯ মিনিট নাগাদ (স্থানীয় সময়) এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি বিমানবন্দরে ফেরানো হয় বিমানটিকে। সরকারি সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গিয়েছে, জরুরি অবতরণের সময় বিমানের ভিতরের দিকে ছাদের একাংশ যাত্রীদের উপরেই ভেঙে পড়ে। তবে ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ