Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইঞ্জিন ভ্যানের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু, উত্তেজনা কুলতলিতে

এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র দুই বছরের এক শিশু। নাম প্রদীপ মণ্ডল। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কাঠখালি এলাকায়।

ইঞ্জিন ভ্যানের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু, উত্তেজনা কুলতলিতে
  • ৯ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র দুই বছরের এক শিশু। নাম প্রদীপ মণ্ডল। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কাঠখালি এলাকায়। রবিবার রাতে মায়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিল শিশুটি। সেইসময় হঠাৎই জামতলা বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইট বোঝাই ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে কুলতলি জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঠখালি মোড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত ইঞ্জিন ভ্যানচালকের কড়া শাস্তির দাবি জানায়। গ্রামীণ রাস্তায় ইট বোঝাই ইঞ্জিন ভ্যানের বেপরোয়া চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিস। চালক গ্রেপ্তার। বাজেয়াপ্ত ইঞ্জিন ভ্যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ