Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্যারিসে উন্মত্ত উল্লাসের বলি দুই

প্যারিসে উন্মত্ত উল্লাসের বলি দুই
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: দীর্ঘ ৩৮ বছরের অপেক্ষার অবসান। শনিবার মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় ইন্তার মিলানকে হারিয়ে প্রথমবারের জন্য ইউরোপ সেরার স্বাদ পায় পিএসজি। প্রিয় দলের এই সাফল্যে বাঁধনছাড়া উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুরাগীরা। আর তাতেই ঘটে বিপত্তি। প্যারিসের বুকে রীতিমতো তাণ্ডব চালায় এক দল উন্মত্ত সমর্থক। তার জেরে প্রাণ হারালেন দু’জন সাধারণ নাগরিক। আহত শতাধিক। প্যারিসে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িতে। আবার কোথাও বাজির আগুনে ক্ষতিগ্রস্ত হয় লোকালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিস বাহিনীকে পথে নামাতে বাধ্য হয় প্যারিস প্রশাসন। গ্রেফতার করা হয় পাঁচশোর বেশি ফুটবল গুণ্ডাকে। এই প্রসঙ্গে রবিবার ফ্রান্স সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেলিব্রেশনের মধ্যেই তাণ্ডব চালায় আল্ট্রা নামে সমর্থকদের একটি গ্রুপ। চলে লুঠ। তাদের হাতে খুন হয়েছে ১৭ বছরের এক তরুণ। তার বুকে ছুরি মারা হয়েছে। পাশাপাশি ২৩ বছরের এক যুবক স্কুটার নিয়ে যাচ্ছিলেন। তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি। আহতের সংখ্যা দুশো ছাড়িয়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫৫৯ জনকে। এদের মধ্যে ৪৯১ জন প্যারিসের। এই ঘটনায় ২২ জুন পুলিস কর্মী এবং সাতজন দমকল কর্মী আহত হয়েছেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ