Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

প্যারিসের ল্যুভর জাদুঘরে ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই সন্দেহভাজন, বাকিদের খোঁজে চলছে তল্লাশি

বিশ্বের অন্যতম জনপ্রিয় জাদুঘর ল্যুভরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চমকে গিয়েছিল ফরাসি পুলিশ। প্যারিসের এই জাদুঘরে ব্যস্তসময়ে ডাকাতির ঘটনা ঘটে গত সপ্তাহে।

প্যারিসের ল্যুভর জাদুঘরে ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই সন্দেহভাজন, বাকিদের খোঁজে চলছে তল্লাশি
  • ২৬ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

প্যারিস, ২৬ অক্টোবর: বিশ্বের অন্যতম জনপ্রিয় জাদুঘর ল্যুভরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চমকে গিয়েছিল ফরাসি পুলিশ। প্যারিসের এই জাদুঘরে ব্যস্তসময়ে ডাকাতির ঘটনা ঘটে গত সপ্তাহে। দিনের আলোতে ল্যুভর জাদুঘরে মাত্র চার মিনিটে খোয়া যায় ১০ কোটি ডলারের বেশি টাকার গয়না। এমনই দুঃসাহসিক ডাকাতি দেখে চিন্তা বেড়ে যায় পুলিশের। যদিও সেই ডাকাতির ঘটনায় সাফল্য পেয়েছে পুলিশ।

Advertisement

ইতিমধ্যেই ডাকাতির সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে লুটের সামগ্রী ও আর কারা জড়িত রয়েছে ডাকাতির পিছনে, সেই বিষয়ে খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। গত রবিবার সকালে ল্যুভর জাদুঘরের দরজা খুলতেই ডাকাত দল ঢুকে পড়ে। কর্তৃপক্ষ জানায়, চোরের দল চার মিনিটেরও কম সময়ে মিউজিয়ামের ভিতরে ছিল। জানালা ভেঙে ঢোকার জন্য একটি মালবাহী লিফট ব্যবহার করে দুষ্কৃতীরা। দু’টি কাচের বাক্সে সাজানো ছিল ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও সাম্রাজ্ঞী জোসেফিনের গয়না। কাচ ভেঙে সেগুলি সাবধানে তুলে নেয় তারা। জাদুঘরের নিরাপত্তাকর্মীরা পৌঁছনের আগেই শেষ হয়ে যায় অপারেশন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ