উত্তরপ্রদেশের অযোধ্যায় বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল প্রশাসন। আজ, রবিবার বুলডোজারের সাহায্যে বেআইনিভাবে নির্মিত হওয়া ৪টি জায়গা গুঁড়িয়ে দেওয়া হয়। এগুলি ১৪ কোশি পরিক্রমা রুট সংলগ্ন এলাকা বলেই জানা গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে নোটিশ আগেই দেওয়া হয়েছিল। তারপরই আজ বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।



