Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে চাঙড় ভেঙে জখম দুই ছাত্রী

স্কুল চলাকালীন আচমকা সিলিংয়ের চাঙড় মাথায় পড়ে জখম হল দুই ছাত্রী। বুধবার দুপুরে মগরাহাট এক নম্বর ব্লকের শেরপুর রামচন্দ্রপুর হাইস্কুলে ঘটেছে এই ঘটনা।

স্কুলে চাঙড় ভেঙে জখম দুই ছাত্রী
  • ১২ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্কুল চলাকালীন আচমকা সিলিংয়ের চাঙড় মাথায় পড়ে জখম হল দুই ছাত্রী। বুধবার দুপুরে মগরাহাট এক নম্বর ব্লকের শেরপুর রামচন্দ্রপুর হাইস্কুলে ঘটেছে এই ঘটনা। তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা ছুটে আসেন এবং গুরুতর জখম হওয়া দুই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যান। দুজনের মাথায় চারটি করে সেলাই পড়েছে। আহত এক ছাত্রী বলে, আমি আর আমার সহপাঠী শৌচালয়ে যাচ্ছিলাম। তখনই ওই চাঙড় ভেঙে পড়ে মাথায়। এই ঘটনার পর ক্লাস বাতিল করা হয়। তবে স্কুলের বেশ কিছু অংশ এখনও বিপদজনক অবস্থায় রয়েছে। সেগুলি দ্রুত সংস্কার না করা গেলে ফের এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা অভিভাবকদের। কেন স্কুল কর্তৃপক্ষ এতদিন মেরামতির উদ্যোগ নেয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অন্যদিকে, স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ ও দেওয়াল এবং সিলিং সারানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন প্রধান শিক্ষক।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ