Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মিসভার জন্য ইন্ডোর পাচ্ছে না ডিওয়াইএফআই

কর্মী সম্মেলনের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেওয়া হচ্ছে না সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইকে

কর্মিসভার জন্য ইন্ডোর পাচ্ছে না ডিওয়াইএফআই
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মী সম্মেলনের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেওয়া হচ্ছে না সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইকে। বৃহস্পতিবার রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। তিনি বলেন, ‘২৯ জুন আমরা চিঠি দিয়ে নেতাজি ইন্ডোর চেয়েছিলাম। টাকা জমা দেওয়ার জন্য ফোন করেছিলাম। প্রায় দু’মাস হয়ে গেল, যোগাযোগ করা হয়নি।’ সেই কারণেই আগামী ২০ সেপ্টেম্বর শহরের পথেই সমাবেশের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। কিন্তু কোথায় সেই সমাবেশ হবে? স্পষ্ট করে কিছু জানানো হয়নি সংগঠনের তরফ থেকে। এই ‘ইনকিলাব সমাবেশ’-এ অন্যান্য বামদলের যুব সংগঠনকেও আমন্ত্রণ জানানো হবে। সূত্রের খবর, গত কয়েক মাসে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় কর্মিসভা করেছে ডিওয়াইএফআই। সংগঠনকে চাঙ্গা করার জন্যই নেতাজি ইন্ডোরে বিপুল সংখ্যায় কর্মীদের নিয়ে সভা করার পরিকল্পনা ছিল তাদের। হল না পেয়ে এই সিদ্ধান্ত। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে কর্মসংস্থান, কেন্দ্র ও রাজ্যে শূন্যপদে নিয়োগ, মূল্যবৃদ্ধি, শিক্ষাব্যবস্থা নিয়েও সরব হয়েছেন। ধ্রুবজ্যোতি ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, সপ্তর্ষি দেব প্রমুখ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ