Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুষ্কৃতী হামলায় জখম দুই পুলিসকর্মী

খাস কলকাতায় আক্রান্ত পুলিস! ব্লেড দিয়ে দুই পুলিস কর্মীকে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হয়েছেন নর্থ পোর্ট থানার এএসআই পার্থ চাঁদ ও সুখেন্দু মাঝি কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

দুষ্কৃতী হামলায় জখম দুই পুলিসকর্মী
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় আক্রান্ত পুলিস! ব্লেড দিয়ে দুই পুলিস কর্মীকে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হয়েছেন নর্থ পোর্ট থানার এএসআই পার্থ চাঁদ ও সুখেন্দু মাঝি কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। শনিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নর্থ পোর্ট থানার স্ট্র্যান্ড রোড সংলগ্ন গঙ্গার ঘাট এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ব্লেডের হামলায় পার্থর গালে ১৬টি ও সুখেন্দুর ঘাড়ে ১৪টি সেলাই পড়েছে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাতে স্ট্র্যান্ড রোড সংলগ্ন গঙ্গার ঘাটের ফাঁকা জায়গায় নেশার আসর বসিয়েছিল সুলতান ও তার এক বন্ধু। টহলের সময় পুলিস সেখানে পৌঁছতেই তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই পুলিসকর্মীকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করেন। কর্তব্যরত পুলিসকে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ