Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

মেডিকেল কলেজে নবজাতকদের জন্য দু’টি নিওনেটাল ভেন্টিলেটর মেশিন

নবজাতকদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দু’টি নিওনেটাল ভেন্টিলেটর আনা হয়েছে।

মেডিকেল কলেজে নবজাতকদের জন্য দু’টি নিওনেটাল ভেন্টিলেটর মেশিন
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নবজাতকদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দু’টি নিওনেটাল ভেন্টিলেটর আনা হয়েছে। ফলে ভেন্টিলেশনের জন্য নবজাতকদের নিয়ে আর কলকাতায় ছুটতে না হবে পরিবারের সদস্যদের। বছর তিনেক আগে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজে উন্নীত হয়েছে। যাতে রোগীরা উন্নত চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যে একাধিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। যার মধ্যে অন্যতম হল নবজাতকদের জন্য নিওনেটাল ভেন্টিলেটর ইউনিট। মাস তিনেক হল এই পরিষেবা চালু হয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে দু’টি ভেন্টিলেটর মেশিন আনা হয়েছে এখানে। আগে কোনো নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতা বা উলুবেড়িয়ার কোনো বেসরকারি হাসপাতালে ভরতি করতে হত। সেই চিকিৎসা ব্যয়সাপেক্ষ। উলুবেড়িয়া মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে ১৮টি সিসিইউ বেড রয়েছে এবং বড়োদের জন্য ন’টি ভেন্টিলেটর আছে। উলুবেড়িয়া এমএসভিপি ডাঃ অগ্নিহত্রী ভট্টাচার্য বলেন, মাস তিনেক হল দু’টি নিওনেটাল ভেন্টিলেটর আনা হযেছে। নবজাতকরা এখন এখানে এই পরিষেবা পাচ্ছে। হাওড়া গ্রামীণের সাতটি বিধানসভা এলাকার পাশাপাশি পাঁচলা, সাঁকরাইল থেকেও রোগীদের এখানে নিয়ে আসা হচ্ছে। এমনকি, নিওনেটাল ভেন্টিলেটর থাকায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও অসুস্থ নবজাতকদের এখানে আনা হচ্ছে চিকিৎসার জন্য। 
অন্যদিকে, উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিওনেটাল ভেন্টিলেশনের ব্যবস্থা থাকায় খুশি সদ্যোজাতদের অভিভাবকরা। তাঁদের মতে, বিভিন্ন সময় দেখা যায়, কোনো কোনো নবজাতককে দ্রুত ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজন হয়। আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই পরিষেবা না থাকায় নবজাতকদের নিয়ে অন্যত্র যেতে হত। সেই চিকিৎসা ব্যয়সাপেক্ষ হত। এখন সরকারি হাসপাতালেই তা মিলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ