Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

রিটেস্টের আগে ফের দুই নিট পরীক্ষার্থী আত্মঘাতী

আর মাত্র দু’দিনের অপেক্ষা। ২১ জুন পুনরায় নিট পরীক্ষা হতে চলেছে। এরইমধ্যে প্রশ্নপত্র ফাঁসের জেরে আরও দুই পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এল।

রিটেস্টের আগে ফের দুই নিট পরীক্ষার্থী আত্মঘাতী
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই ও আমেদাবাদ: আর মাত্র দু’দিনের অপেক্ষা। ২১ জুন পুনরায় নিট পরীক্ষা হতে চলেছে। এরইমধ্যে প্রশ্নপত্র ফাঁসের জেরে আরও দুই পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এল। এবার গুজরাতের আমেদাবাদ ও তামিলনাড়ুর কোয়েম্বাটুর।  জানা গিয়েছে, আমেদাবাদের নিউ রানিপ এলাকায় বুধবার ভোররাত আড়াইটে নাগাদ আবাসনের সাততলা থেকে মরণঝাঁপ দেন ১৭ বছরের এক পরীক্ষার্থী। ১৪ তলার ওই বহুতলে মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন ওই ছাত্রী। জানা গিয়েছে, ২০২৫ সালে নিটে তিনি ভালোই ফল করেছিলেন। এবার ফের পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের জেরে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তার জেরেই এই ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement

অন্যদিকে, কোয়েম্বাটুরে অনুনকীর্তানা নামে এক নিট পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে তামিলনাড়ুর শিক্ষা মহলে ক্ষোভ ছড়িয়েছে। আত্মঘাতী পড়ুয়া ইতিমধ্যেই দু’বার নিট দিয়েছিলেন। আরও একবার পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি মুষড়ে পড়েছিলেন। তার জেরেই অনুনকীর্তানা আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ