Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়াতে পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু, জখম ২

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। গুরুতর জখম ২। গতকাল, শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাড়োয়ার আটঘরা সংলগ্ন বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় গতকাল রাতে বেপরোয়া গতিতে আসছিল দুই বাইক আরোহী।

হাড়োয়াতে পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু, জখম ২
  • ৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। গুরুতর জখম ২। গতকাল, শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাড়োয়ার আটঘরা সংলগ্ন বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় গতকাল রাতে বেপরোয়া গতিতে আসছিল দুই বাইক আরোহী। তাদের বাইকে একজন করে সওয়ারিও ছিলেন। আটঘরা সংলগ্ন বটতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাইকের। ছিটকে পড়ে যান তারা। দুই বাইকে থাকা মোট চার যুবকই গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন আজ, রবিবার ভোররাতে দু’জনের মৃত্যু হয়। বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই মৃতদের নাম পরিচয় জানিয়েছে পুলিস। তারা হলেন- আরিফ মিস্ত্রি(২০) ও আকাশ মোল্লা(১৮)। তাদের বাড়ি দেগঙ্গা থানার ফুলতলার চাঁদপুর এলাকায়। সূত্রের খবর, বাইকে থাকা চারজনের মধ্যে কারোর মাথাতেই হেলমেট ছিল না। তদন্ত শুরু করেছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ