Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটার বড়নাচিনায় রথের চূড়া ভেঙে দু’জন জখম

উল্টো রথের শোভাযাত্রায় বিপত্তি দিনহাটা  শহর সংলগ্ন বড়নাচিনা এলাকায়। শনিবার বিকেলে মদনমোহন বাড়ি হয়ে বাঁশতলার দিকে যাওয়ার পথে ঝুলন্ত কেবল ও রাস্তার ধারে থাকা আমগাছের ডালে ঠেকে রথের চূড়া ভেঙে পড়ে শোভাযাত্রায় অংশ নেওয়া দু’জনের উপর।

দিনহাটার বড়নাচিনায় রথের চূড়া ভেঙে দু’জন জখম
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: উল্টো রথের শোভাযাত্রায় বিপত্তি দিনহাটা  শহর সংলগ্ন বড়নাচিনা এলাকায়। শনিবার বিকেলে মদনমোহন বাড়ি হয়ে বাঁশতলার দিকে যাওয়ার পথে ঝুলন্ত কেবল ও রাস্তার ধারে থাকা আমগাছের ডালে ঠেকে রথের চূড়া ভেঙে পড়ে শোভাযাত্রায় অংশ নেওয়া দু’জনের উপর। এতে জখম হন দুলাল আর্য ও মালতী বর্মন নামে দুই বাসিন্দা। তাঁদের দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুলালবাবুর মাথায় দু’টি সেলাই পড়ে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে জখম মালতীদেবীকে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে বড়নাচিনার শান্তিপাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীচৈতন্য সারস্বত মঠের শোভাযাত্রা মদনমোহন বাড়ির দিক থেকে বাঁশতলার দিকে এগচ্ছিল। ওই এলাকায় রাস্তার উপরে একটি আম গাছের ডাল ঝুলছিল এবং পাশেই ছিল বেশকিছু ঝুলন্ত তার। রথের চূড়া প্রথমে আমগাছের ডালে ও পরে তারে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে কাঠের চূড়াটি ভেঙে নীচে পড়ে যায়। এতেই দু’জন জখম হন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ