


নয়াদিল্লি: মুখেই মারিতং জগত! ভারতে প্রত্যাঘাতের ভুয়ো দাবি করে ফের হাসির রোল তুলল পাক সেনা। রাজৌরি ও মামুন নামে ভারতের দু’টি এয়ারবেস তারা ধ্বংসের দাবি করেছে তারা। অথচ বাস্তবে ভারতে এমন নামে কোনো বায়ুসেনা ঘাঁটির অস্তিত্বই নেই! পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ‘অপারশেন সিন্দুর’। আকশপথে হামলা চালিয়ে পকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পালটা হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানও। কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অভেদ্য বর্মে তাদের ওই চেষ্টা ভেস্তে যায়। যদিও ইসলামাবাদ বরাবর দাবি করে এসেছে, তাদের প্রত্যাঘাতে বড় ক্ষতি হয়েছে ভারতের। সম্প্রতি এই দাবিতে নয়া মাত্রা জুড়লেন পাক সেনার এক আধিকারিক। তাঁর দাবি, ভারতের ‘রাজৌরি এয়ারবেস’ এবং ‘মামুন এয়ারবেস’—সফলভাবে আঘাত হানা হয়েছিল। তবে বাস্তবে এই দুটি এয়ারবেসের অস্তিত্ব নেই। রাজৌরি আসলে জম্মু ও কাশ্মীরের একটি জেলা, যেখানে কোনো সক্রিয় ভারতীয় বিমানঘাঁটি নেই। অন্যদিকে, মামুন হলো পাঞ্জাবের পাঠানকোটের কাছে একটি সামরিক ক্যান্টনমেন্ট এলাকা। স্বাভাবিকভাবেই এই দাবি নিয়ে বিদ্রুপের মুখে পড়েছে পাক সেনা। হাসির রোল উঠেছে সমাজ মাধ্যমে।