Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রভাসের প্রশংসায় দুই নায়িকা

শুক্রবার মুক্তি পেল হরর ফ্যান্টাসি ঘরানার ছবি ‘দ্য রাজাসাব’। মারুথির ছবিকে ঘিরে শুরু থেকেই তুমুল উত্তেজনা, কারণ ছবির নায়ক প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস।

প্রভাসের প্রশংসায় দুই নায়িকা
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• শুক্রবার মুক্তি পেল হরর ফ্যান্টাসি ঘরানার ছবি ‘দ্য রাজাসাব’। মারুথির ছবিকে ঘিরে শুরু থেকেই তুমুল উত্তেজনা, কারণ ছবির নায়ক প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। ছবি মুক্তির আগে হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল জাঁকজমকপূর্ণ প্রি-রিলিজ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছবির প্রযোজক বিশ্ব প্রসাদ, পরিচালক, অভিনেত্রী নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমার সহ ছবির কলাকুশলীরা। প্রভাস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবু তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা হয়।

Advertisement

বিশেষভাবে নির্মিত ‘দ্য রাজাসাব’ ছবির সেটেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রায় চল্লিশ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি বিশালাকার সেট। বিশ্ব প্রসাদ বলেন, ‘তিন বছর আগে আমরা এই যাত্রা শুরু করেছিলাম। দেশের অন্যতম বড় তারকাকে নিয়ে একটি হরর-কমেডি ছবি তৈরি করা লক্ষ্য ছিল।’ 
‘দ্য রাজাসাব’ ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। তাঁরা মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার ও নিধি আগরওয়াল। এই অনুষ্ঠানে ঋদ্ধি সকলকে ধন্যবাদ জানিয়ে মজার সুরে বলেন, ‘আমি আর নিধি রেবেল স্টারের (প্রভাস) জন্য লাল শাড়ি পরেছি। আমরা সবাই ওঁরই প্রতিনিধিত্ব করছি। প্রভাস স্যারের আথিতেয়তা অতুলনীয়। উনি বাড়ি থেকে সকলের জন্য প্রচুর খাবার নিয়ে আসতেন।’ ছবির আর এক নায়িকা নিধির কথায়, ‘এই ছবিতে কাজ করতে গিয়ে দারুণ আনন্দ পেয়েছি। এত ভালোবাসা, সম্মান আমি আগে কখনও পাইনি।’ পরিচালক মারুথি জানান, নায়কের চরিত্রটি খুবই শক্তিশালী। তাঁর বিশ্বাস দর্শক নিশ্চিতভাবেই ছবিটি উপভোগ করবেন। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় সর্বভারতীয় স্তরে মুক্তি পেয়েছে ‘দ্য রাজাসাব’।
দেবারতি ভট্টাচার্য • হায়দরাবাদ

Advertisement
সম্পর্কিত সংবাদ