Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে দুই দল

রাতের অন্ধকারে রাস্তার ধারে ফাঁকা জায়গায় দাঁড় করানো বিলাসবহুল গাড়ি। কাচ তোলা সেই গাড়ির ভিতরে বসে বিজেপি নেত্রীর সঙ্গে তৃণমূল নেতার মদ্যপান! এমন ঘটনা অবশ্য ধামাচাপা থাকল না।

জলপাইগুড়িতে ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে দুই দল
  • ১০ জুলাই, ২০২৫ ০২:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাতের অন্ধকারে রাস্তার ধারে ফাঁকা জায়গায় দাঁড় করানো বিলাসবহুল গাড়ি। কাচ তোলা সেই গাড়ির ভিতরে বসে বিজেপি নেত্রীর সঙ্গে তৃণমূল নেতার মদ্যপান! এমন ঘটনা অবশ্য ধামাচাপা থাকল না। হাতেনাতে ধরে ফেললেন এলাকার বাসিন্দারা। ভাইরাল হল ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। 

Advertisement

সূত্রের খবর, ক্রান্তি থেকে গজলডোবা যাওয়ার রাস্তায় একটি ফাঁকা জায়গায় ঘটনাটি ঘটেছে। বুধবার ওই ভিডিও ভাইরাল হতেই জলপাইগুড়িতে তুমুল শোরগোল পড়ে যায়। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে দু’দলই। ভাইরাল হওয়া ভিডিওতে যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে, তিনি একজন জনপ্রতিনিধি। অন্যদিকে, যে নেত্রীকে দেখা যাচ্ছে, তিনি বিজেপির মহিলা মোর্চার পদে রয়েছেন। ওই দুই নেতা-নেত্রীর কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে তাঁদের দলের তরফে। যদিও এনিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, ‘বিষয়টি জানি না। খোঁজ নেব।’ বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়ও বলেন, ‘এমন কোনও ঘটনার কথা জানি না। না জেনে মন্তব্য করতে পারব না।’ 

যদিও যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর দাবি, ‘কারও সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে কী সমস্যার, এটাই বুঝতে পারলাম না।’ ওই তৃণমূল নেতার বক্তব্য, ‘ওই বিজেপি নেত্রীর বাড়ি আমার এলাকায়। তিনি গজলডোবা থেকে পার্টির কাজ সেরে ফিরছিলেন। আমি এক বন্ধুর সঙ্গে গজলডোবার দিকে হাওয়া খেতে যাচ্ছিলাম। পথে দেখা হওয়ায় দাঁড়িয়ে গল্প করছিলাম।’

Advertisement
সম্পর্কিত সংবাদ