Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে দুই গোষ্ঠীর মারামারি, আহত ৪

দুই গোষ্ঠীর মারামারিতে আহত হলেন চারজন। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই এমনটা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবন উপকূল থানার পূর্ব রাধানগরে।

সুন্দরবনে দুই গোষ্ঠীর মারামারি, আহত ৪
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুই গোষ্ঠীর মারামারিতে আহত হলেন চারজন। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই এমনটা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবন উপকূল থানার পূর্ব রাধানগরে। জানা গিয়েছে, বছর খানেক আগে ওই এলাকায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা মুছাকলি মোল্লা। নাম জড়িয়েছিল বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মীর। এদিন মৃতের স্ত্রী বাড়ি ফেরার পথে কয়েকজন তৃণমূল কর্মী তাঁর পথ আটকায়। ওই খুনের ঘটনায় যে মামলা চলছে, তা তুলে নেওয়ার জন্য তারা তাঁকে চাপ দেয় বলে অভিযোগ। ওই মামলায় তাদের নাম রয়েছে বলে জানা গিয়েছে। তখনকার মতো সেখান থেকে পালিয়ে যান মৃতের স্ত্রী। এরপর নিজের পাড়ার লোকজন ডেকে নিয়ে আসেন তিনি। দু’পক্ষের মধ্যে মারামারি ও হাতাহাতি হয়েছে। যদিও এই ঘটনায় কোনও রাজনীতি নেই বলে দাবি করেছেন গোসাবার তৃণমূলের আহ্বায়ক তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল। তিনি বলেন, দু’টি পরিবারের মধ্যে গোলমাল। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ