এসএসকেএমের সামনে দুই মহিলা পকেটমার গ্রেপ্তার
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের ওয়াচ শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার বিকেলে দুই মহিলা পকেটমারকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হল সরস্বতী মালি এবং জ্যোতি মালি। লালবাজার জানিয়েছে, এসএসকেএম হাসপাতালের কাছে হরিশ মুখার্জি রোড এবং এজেসি বোস রোডের সংযোগস্থলে নজরদারি চালানোর সময় গোয়েন্দারা বাসস্টপ থেকে তাদের গ্রেপ্তার করেছেন। গোয়েন্দাদের দাবি, মূলত চলন্ত বাসে ভিড়ের সুযোগ নিয়ে মহিলা যাত্রীদের ব্যাগের চেন খুলে মোবাইল, পার্স তুলে নেয় এই দুই মহিলা। আদতে গুজরাতের বাসিন্দা হলেও হুগলি জেলায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল তারা। 

Advertisement