Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট দিতে এসে কোন্নগর এবং গরফায় মৃত দুই

ভোট দিতে এসে মৃত্যু হল দুই ব্যক্তির। রাজ্যে রক্তপাতহীন ভোটের দ্বিতীয় দফার শেষ লগ্নে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতার গরফা ও উত্তরপাড়া বিধানসভা এলাকার কোন্নগরে

ভোট দিতে এসে কোন্নগর এবং গরফায় মৃত দুই
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও উত্তরপাড়া: ভোট দিতে এসে মৃত্যু হল দুই ব্যক্তির। রাজ্যে রক্তপাতহীন ভোটের দ্বিতীয় দফার শেষ লগ্নে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতার গরফা ও উত্তরপাড়া বিধানসভা এলাকার কোন্নগরে। গরফার মৃতের নাম হেমন্ত লাখোটিয়া (৫৩)। কোন্নগরে মারা যান জ্যোতিরানি দাস। 

Advertisement

পূর্বাচল মেন রোডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী হেমন্ত লাখোটিয়া যাদবপুর বিধানসভা কেন্দ্রের কালীদাসী মিত্র বিদ্যালয়ে স্ত্রী গার্গি দত্ত লাখোটিয়া ও শ্যালকের সঙ্গে এদিন ভোট দিতে এসেছিলেন। ঘড়িতে তখন বিকেল পৌনে ৪টে। ভোটের লাইনে দাঁড়ানো অবস্থায় আচমকা বুকে ব্যথা শুরু হয় ওই ব্যক্তির। গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তড়িঘড়ি তাঁকে অটো করে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্ত্রী ও শ্যালক। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ভোটারের। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পঠানো হয়েছে। বৃহস্পতিবার কাঁটাপুকুর মর্গে ময়নাতদন্ত হওয়ার কথা। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে, কোন্নগরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যোতিরানি দাস (৫৮) বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে বিকেল সাড়ে তিনটে নাগাদ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কোন্নগর মাতৃসদনে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিনি কোন্নগরে তাঁর মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিনি অসুস্থ ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ