Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

৫৬ মোবাইল সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী

একটি মোবাইল চুরির ঘটনার তদন্তে নেমে আন্তর্জাতিক মোবাইল চুরি চক্রের হদিশ। ওই চক্রের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ।

৫৬ মোবাইল সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: একটি মোবাইল চুরির ঘটনার তদন্তে নেমে আন্তর্জাতিক মোবাইল চুরি চক্রের হদিশ। ওই চক্রের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে চোরাই ৫৬টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম সাগর বিশ্বাস (২৪) ও মিন্টু খান (৪৪)। বনগাঁ থানার রামকৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা সাগর। মিন্টুর বাড়ি বনগাঁর মতিগঞ্জ সাহাপাড়া।

Advertisement

কিছুদিন আগে বনগাঁ থানায় একটি মোবাইল চুরির অভিযোগ দায়ের করেন এক বাসিন্দা। সেই চুরির ঘটনার তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রবিবার বনগাঁ নেতাজি মার্কেট এলাকা থেকে মিন্টু ও সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৫৬ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা বাজারে ভিড়ের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে মোবাইল চুরি করত। পরবর্তীতে সেগুলি বাংলাদেশে পাচার করত। একটি চক্রের সাহায্যে এই কাজটি সম্পন্ন করত অভিযুক্তরা। এদিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ