Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলতলিতে তৈরি হচ্ছে ২ কংক্রিটের জেটিঘাট

সুন্দরবনের কুলতলির কৈখালি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র।

কুলতলিতে তৈরি হচ্ছে ২ কংক্রিটের জেটিঘাট
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবনের কুলতলির কৈখালি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে কৈখালিতে। কিন্তু এখানে যে জেটিঘাটটি রয়েছে, তার অবস্থা ভালো নয়। তাই পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে কৈখালিতে আরও দু’টি জেটিঘাট তৈরির দাবি উঠেছিল। সেই দাবি মেনেই অবশেষে দু’টি কংক্রিটের জেটি তৈরি হতে চলেছে। রবিবার এই কাজের সূচনা করলেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল। এদিন বিধায়ক বলেন, এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল এই দু’টি কংক্রিটের জেটি। কয়েক মাসের মধ্যে জেটির কাজ শেষ করতে বলা হয়েছে। একটি জেটি পর্যটক ও মৎসজীবীদের বোটে ওঠার জন্য, আর একটি জেটি বোট থেকে নামার কাজে ব্যবহৃত হবে। ২ কোটি ১৫ লক্ষ টাকায় দু’টি জেটি তৈরি হবে।

Advertisement

কুলতলির নৈপুকুরিয়া নদীর উপরে এই জেটি দু’টি নির্মাণ করা হবে। এই জেটিঘাট থেকে পর্যটকরা যেমন সুন্দরবন ভ্রমণে বের হবেন, তেমনই এই জেটি থেকে সহজেই মানুষজন দেউলবাড়ি ও কাঁটামারি বাজারে যেতে পারবেন। কারণ, কাঁটামারি ও দেউলবাড়ি এলাকায় নিয়মিত ফেরি সার্ভিস আছে। নিয়মিত মৎসজীবীরা মাছ নিয়ে ওই এলাকার বাজারে যান। তাই এলাকার মানুষজন চান, দ্রুত দুটি জেটি নির্মাণ করা হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ