Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা পরিষদের জমি দখল করে নির্মাণকাজ বিজেপির দুই নেতার

বানারহাটে জলপাইগুড়ি জেলা পরিষদের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিজেপির দুই নেতার বিরুদ্ধে। খবর প্রকাশ হলে সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ এবং মারধরের হুমকি বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি মুকুল ঘোষের।

জেলা পরিষদের জমি দখল করে নির্মাণকাজ বিজেপির দুই নেতার
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: বানারহাটে জলপাইগুড়ি জেলা পরিষদের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিজেপির দুই নেতার বিরুদ্ধে। খবর প্রকাশ হলে সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ এবং মারধরের হুমকি বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি মুকুল ঘোষের। 

Advertisement

শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের নাথুয়ার মাছহাটি সংলগ্ন এলাকার জলপাইগুড়ি জেলা পরিষদের জমি ক্রমশ দখল করে ঘর তৈরির অভিযোগ উঠেছে বিজেপি নেতা গৌতম ঘোষ ও মুকুল ঘোষের বিরুদ্ধে । এই নিয়ে স্থানীয়রা জলপাইগুড়ি জেলা পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, তারপরও হেলদোল নেই জেলা পরিষদের। তবে জেলা পরিষদের সহ সভাধিপতি সীমা চৌধুরী বলেন, আমরা বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেব। 
এই ব্যাপারে নাথুয়ার বিজেপি নেতা সন্তোষ রায় বলেন, জেলা পরিষদের জমি দখল হয়ে গেলেও হেলদোল নেই। এলাকার এক ব্যক্তি বলেন, এই দুই জন জেলা পরিষদের জমি দখল করেই চলছে। তৃণমূল নেতা কাবির হোসেন বলেন, এই দুই ব্যক্তির জমি দখলের বিষয়ে স্থানীয়রা জেলা পরিষদের লিখিত অভিযোগও জানিয়েছেন। 
এদিকে, অভিযোগের বিষয়টি স্বীকার করে নেন অভিযুক্ত বিজেপি নেতা মুকুল ঘোষ। অকথ্য ভাষায় গালিগালাজ করে তিনি বলেন, ‘খবর বের হলে দেখে নেব। সাংবাদিকরা এলাকায় ঢুকলে ঠ্যাং ভেঙে দেব।’ তবে গৌতম ঘোষের স্ত্রী অর্চনা ঘোষ বলেন, আমরা জেলা পরিষদকে খাজনা দিয়েই ঘর তৈরি করছি। 
বিজেপির প্রাক্তন সভাপতির এহেন কাণ্ড এবং গালিগালাজ নিয়ে অস্বস্তিতে পড়েছে ধূপগুড়ির বিজেপি নেতারা। বিজেপির জেলা কমিটির সদস্য মাধব রায় বলেন, মুকুল ঘোষ আমাদের দলের প্রাক্তন মণ্ডল সভাপতি। দল এই দুর্ব্যবহারকে প্রশ্রয় দেয় না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ