সংবাদদাতা বসিরহাট: কাকাশ্বশুরকে বাবা সাজিয়ে এক বাংলাদেশি যুবক এদেশের ভোটার কার্ড বানিয়েছেন। এমন অভিযোগ মিলেছে সন্দেশখালির বেরমজুর এলাকা থেকে। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগে জলিল মোল্লা ভারতে প্রবেশ করে। এরপর সন্দেশখালি এলাকায় বিয়ে করেন এবং তাঁর দূর সম্পর্কের এক কাকাশ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার আই কার্ড তৈরি করেন। সন্দেশখালি এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করে বসবাসও শুরু করেন তিনি। এই ঘটনার কথা জানাজানি হতেই বাড়ি থেকে গা-ঢাকা দিয়েছে জলিল মোল্লা।
অন্যদিকে, হিঙ্গলগঞ্জ এলাকায় ভারতীয় এক বাসিন্দার কাগজপত্র হাতিয়ে বাংলাদেশ থেকে আসা বেল্লাল গাজি নামে এক যুবক এদেশের ভোটার ও আধার কার্ড তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই বাড়ি থেকে গা-ঢাকা দিয়েছেন ওই বাংলাদেশি যুবক। এই বিষয়ে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন, বিষয়টি শুনলাম। কীভাবে তিনি ভারতীয় পরিচয়পত্র পেলেন, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যাতে তাঁর নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, তার জন্যও সবরকম ব্যবস্থা নেওয়া হবে।