Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরে চাকরির নামে প্রতারণা, ধৃত দুই

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস।

সোনারপুরে চাকরির নামে প্রতারণা, ধৃত দুই
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস। ধৃতদের নাম সৌরভ দে এবং রাজা চট্টোপাধ্যায়। স্বাস্থ্যদপ্তর ছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে এই দুই অভিযুক্ত। প্রতারিতদের কাছ থেকে এই মর্মে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সোনারপুর থানা। তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বুধবার ধরা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, নিজেদের প্রভাবশালী সংস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করত রাজা ও সৌরভ। সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে স্বাস্থ্য দপ্তর বা নামী হাসপাতালের ভুয়ো নিয়োগপত্রও দেখাত তারা। প্রতারণার কৌশল হিসেবে দু’জনে চাকরি প্রার্থীদের ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নিত এবং পরে চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে এমন আশ্বাস দিত। কিন্তু টাকা নেওয়ার পর আর যোগাযোগ রাখত না। বেশ কিছুদিন ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিল বলে অনুমান পুলিসের। তবে কত টাকা নিয়েছিল ওই দুজন, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিস ইতিমধ্যেই কয়েকজন অভিযোগকারীর সঙ্গে কথা বলেছে। এদের মাধ্যমে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এছাড়া ধৃতদের মোবাইল, ল্যাপটপ ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে চক্রটির সঙ্গে আর কারা যুক্ত, সেটা বের করার চেষ্টায় রয়েছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ