Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে দুই অভিযুক্তের গোপন জবানবন্দি

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্ত গোপন জবানবন্দি দিল। মঙ্গলবার দুই অভিযুক্ত শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখকে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে আনে পুলিশ। তারপর নির্দিষ্ট প্রথা মেনে তাদের জবানবন্দি নেওয়া হয়।

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে  দুই অভিযুক্তের গোপন জবানবন্দি
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্ত গোপন জবানবন্দি দিল। মঙ্গলবার দুই অভিযুক্ত শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখকে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে আনে পুলিশ। তারপর নির্দিষ্ট প্রথা মেনে তাদের জবানবন্দি নেওয়া হয়। অভিযুক্তদের আইনজীবী পূজা কুর্মি বলেন, দুই অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছে। তার ভিত্তিতে তদন্তকারী অফিসার তাদের রাজসাক্ষী করবে কি না, সেটা পুলিশ ও সরকারি পক্ষ ঠিক করবে। দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত ছ-জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অভিযুক্ত রিয়াজউদ্দিন ও সফিক পুরো ঘটনার বিবরণ পুলিশকে দেয়। তারা এও আর্জি করে যে, তাদের বয়ান যেন ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হয়। এরপরই পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়। আইনজীবী মহলের দাবি, এই গোপন জবানবন্দি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ