Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে দু’টি এসি বাস চালু নিগমের

দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের কোচবিহার-শিলিগুড়ি রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করল এনবিএসটিসি। এদিন কোচবিহারের এনবিএসটিসির সেন্ট্রাল টার্মিনাসে পরিষেবার সূচনা করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে দু’টি এসি বাস চালু নিগমের
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, দেওয়ানহাট: দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের কোচবিহার-শিলিগুড়ি রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করল এনবিএসটিসি। এদিন কোচবিহারের এনবিএসটিসির সেন্ট্রাল টার্মিনাসে পরিষেবার সূচনা করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যরা। প্রতিদিন দু’টি বাস কোচবিহার থেকে শিলিগুড়ির মধ্যে যাতায়াত করবে। সরকার নির্ধারিত ভাড়া প্রায় ৩২০ টাকা হলেও, কয়েক মাসের জন্য ১০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। 

Advertisement

পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে সকাল ৭টা ৪০ মিনিটে এবং বিকেল ৪টা ৪০ মিনিটে বাস ছাড়বে। এদিকে, বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে রওনা হবে সকাল ৮টা ৫০ মিনিটে ও বিকেলে ৩টা ৫০ মিনিটে। 
পার্থপ্রতিম রায় বলেন, বাসের ভাড়ার ক্ষেত্রে যাতে যাত্রীদের সুবিধা হয়, তার জন্য আপাতত ১০০ টাকা কম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ