Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একই ঘর থেকে জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

প্রতিবেশী ভাসুরের সঙ্গে পরকীয়া সম্পর্কের জের। একই শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দু’জনের।

একই ঘর থেকে জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২৫ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

ধূপগুড়ি: প্রতিবেশী ভাসুরের সঙ্গে পরকীয়া সম্পর্কের জের। একই শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দু’জনের। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকনিমারি রেলগেট সংলগ্ন এলাকায়। 

Advertisement

চার বছর আগে প্রেম করে বিয়ে হয় ওই বধূর। তাঁর দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। পাশের বাড়ির এক অবিবাহিত যুবক, সম্পর্কে ভাসুরের সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। রবিবার দুপুরে ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ ধরে ঘরে সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ঘরের দরজা ভেঙে তাঁরা ভিতরে ঢুকে দেখেন, একই শাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দু’জনে ঝুলছেন। 

পরিবারের দাবি, ওই যুবক জানালা দিয়ে বধূর ঘরে ঢুকেছে। খবর শুনে চলে আসে ডাউকিমারি ফাঁড়ির পুলিস। দেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিস জানিয়েছে, মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে।

মৃত বধূর শ্বশুরবাড়ির দাবি, পাশেই বাড়ি থাকার কারণে ওই যুবক প্রায়ই আসত। কিন্তু তাঁদের বাড়ির বধূর সঙ্গে তার যে কোনও সম্পর্ক তৈরি হয়েছিল, এটা জানতেন না তাঁরা। কী কারণে আত্মহত্যা সেটাও স্পষ্ট নয় পুলিসের কাছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ