Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় হাসপাতাল ও আবাসনে জোড়া অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

শনিবার সন্ধ্যায় মহেশতলা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে পৃথক দু'টি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

মহেশতলায় হাসপাতাল ও আবাসনে জোড়া অগ্নিকাণ্ডে চাঞ্চল্য
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সন্ধ্যায় মহেশতলা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে পৃথক দু'টি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দু'টি ঘটনাতেই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বজবজ ইএসআই হাসপাতালের তিনতলা ভবনের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, মহেশতলার একটি অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শনিবার দুপুরে ই-৪ টাওয়ারের ছয়তলায় একটি ফ্ল্যাটের রান্নাঘরে আগুন লাগে। সেটির চিমনি দিয়ে গলগল করে ধোঁয়া বেরতেই নজরে আসে অবাসিকদের। ওই ফ্ল্যাটে দুই প্রবীণ মানুষ থাকেন বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় দমকলে। তাদের আসার আগে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল বিল্ডিং। দমকল আসার আগেই আবাসনের বাসিন্দা প্রাণতোষ বিশ্বাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে জলের পাইপ বেয়ে পাঁচতলার ব্যালকনিতে উঠে যান। পরে আবাসনের আপৎকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে জলের পাইপ রয়েছে সেটা দিয়ে জল স্প্রে করে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁকে সহযোগিতা করেন আবাসনের আরেক বাসিন্দা সোহেব খান। তাঁদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ