জয়বর্ধনে-লাসিথের জোড়া সেঞ্চুরি, সেমি ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারল ভারত
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১৭:১৯
Prefer us on Google

দোহা, ২৬ নভেম্বর: আজ, এশিয়া কাপ রাইজিং স্টার্স-এর সেমি ফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারাল শ্রীলঙ্কা‘এ’। এদিন দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক তিলক ভার্মা। এরপর ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ৮ ওভারের মাথায় ৪০ রান করে আউট হন বৈভব। ৬৩ বলে ৭৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। কিপার কুমার করেন মাত্র ২১ রান। ফেরান্দোর বলে এলবিডব্লু হন অধিনায়ক তিলক (৫৩)। ৩২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে দলের রান তখন ২০৩। এরপর মাঠে নামের রিঙ্কু। কিন্তু তিনিও জ্বলে উঠতে পারেননি। ১২ রানের মাথায় তিনিও ফেরান্দোর বলে এলবিডব্লু হন। ১০ রানে আউট হন সূর্যাংশ। ২৮ রানে ফেরেন তানুশ। ০ রানের মাথায় গারুকার বলে বোল্ড হন হর্ষিত রানা। শেষ পর্যন্ত ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ।  অপর প্রান্তে ৮ রানে অপরাজিত ছিলেন হর্ষ দুবে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন ফেরান্দো, জানিথ এবং নিপুন। ১টি করে উইকেট আসে গারুকা, লাহিরুর ঝুলিতে। 

Advertisement

জয়ের জন্য ৩১৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরুটা ভালোই করে লঙ্কা ব্রিগেড। ১২ ওভারেই দলের রান ১০০-এর গণ্ডি পেরিয়ে যায়। ৭০ বলে ১০৫ রান করে আউট হন ওপেনার জয়বর্ধনে। মারেন ১০টি চার এবং ৬টি ছয়। পরে সেঞ্চুরি করেন লাসিথও। হর্ষিতের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে ১১৬ রানে আউট হন তিনি। দলের রান তখন ২ উইকেট হারিয়ে ২৬৫। এরপর ম্যাচের রাশ ধরে থাকেন কিপার নিশান এবং অধিনায়ক পবন। শেষ পর্যন্ত দুজনেই যথাক্রমে ৫৮ এবং ৩১ রানে অপরাজিত থাকেন। মাত্র ৪১.৩ ওভারেই জয়ের জন্য ৩১৮ রান তুলে নেয় শ্রীলঙ্কা দল। জয়ী হয় ৮ উইকেটে। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন হর্ষিত এবং শাহবাজ।