Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে ধর্ষণ, ধৃত গৃহশিক্ষক

নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হল এক গৃহশিক্ষককে। ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানা এলাকায়।

নাবালিকাকে ধর্ষণ, ধৃত গৃহশিক্ষক
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হল এক গৃহশিক্ষককে। ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানা এলাকায়। ধৃত শিক্ষক সনৎ চক্রবর্তীর (৫৫) বাড়ি শ্যামপুর থানা এলাকায়। তিনি একটি কোচিং সেন্টার চালাতেন। তাঁর বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনৎ চক্রবর্তীর কোচিংয়ে অনেক ছাত্রছাত্রীর সঙ্গে ওই নাবালিকাও পড়ত। ওই শিক্ষক অতিরিক্ত সময় পড়ানোর নাম করে তাকে আটক রাখতেন। পরে তার সঙ্গে শারীরিক সর্ম্পক করতেন। পাশাপাশি বিষয়টি কাউকে না বলার জন্য ছাত্রীকে চাপও দিতেন তিনি। সম্প্রতি নাবালিকার মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করে তাকে কারণ জিজ্ঞাসা করেন। তখন সে সব বিষয়টি মাকে জানায়। নাবালিকার মা মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, সে অন্তঃসত্ত্বা। এরপর নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ