Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

টুলু কাণ্ড: হেফাজতে নিয়ে রাতেই মহম্মদবাজারের ভূমিদপ্তরের কর্মীর বাড়িতে পুলিশের হানা

জাল ডিসিআর চক্রে জড়িত থাকার অভিযোগে ধৃত ভূমি দপ্তরের কর্মী বিশ্বজিৎ সাহার বাড়িতে এবার হানা দিল জেলা পুলিশের বিশেষ দল।

টুলু কাণ্ড: হেফাজতে নিয়ে রাতেই মহম্মদবাজারের ভূমিদপ্তরের কর্মীর বাড়িতে পুলিশের হানা
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জাল ডিসিআর চক্রে জড়িত থাকার অভিযোগে ধৃত ভূমি দপ্তরের কর্মী বিশ্বজিৎ সাহার বাড়িতে এবার হানা দিল জেলা পুলিশের বিশেষ দল। বৃহস্পতিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়েছিল। আদালত থেকে ফেরার পরই এদিন রাত সাড়ে আটটা নাগাদ সিউড়ির অরবিন্দপল্লীতে বিশ্বজিতের বাড়িতে পৌঁছয় পুলিশের ওই দল। সেখানে শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে খবর, এই বিশাল দুর্নীতির সঙ্গে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের খোঁজেই এই আচমকা অভিযান চালানো হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, বিশ্বজিৎ সাহা মহম্মদবাজার ব্লক ভূমি দপ্তরের অপর ডিভিশন ক্লার্ক। পুলিশের অভিযোগ, ২০২২ সাল থেকে তিনি তাঁর পদের অপব্যবহার করে আসল ডিসিআর বইগুলি সরাসরি পাথর মাফিয়া টুলু মণ্ডলের সিন্ডিকেটের হাতে তুলে দিতেন। এরপর সেই আসল বইয়ের ক্রমিক নম্বর হুবহু নকল করে ছাপানো হতো জাল ডিসিআর। এই চক্রের মাধ্যমেই সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, বিশ্বজিৎ নিছকই একজন সাধারণ কর্মী, তিনি উপরমহলের নির্দেশেই কাজ করেছেন। এরপর রাতেই তাঁর বাড়িতে পুলিশের এই তল্লাশি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ