Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

ভারতের ফুল-স্পেকট্রাম বৈদ্যুতিক বাণিজ্যিক ব্র্যান্ড মন্ট্রা ইলেকট্রিক হাওড়া, কলকাতায় প্রথম অত্যাধুনিক বৈদ্যুতিক ছোট বাণিজ্যিক যান ই-এসসিভি-এর ডিলারশিপ উদ্বোধন করল।

টুকরো খবর
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 মন্ট্রা ইলেকট্রিকের ই-এসসিভি-র ডিলারশিপ কলকাতায়

Advertisement

• ভারতের ফুল-স্পেকট্রাম বৈদ্যুতিক বাণিজ্যিক ব্র্যান্ড মন্ট্রা ইলেকট্রিক হাওড়া, কলকাতায় প্রথম অত্যাধুনিক বৈদ্যুতিক ছোট বাণিজ্যিক যান ই-এসসিভি-এর ডিলারশিপ উদ্বোধন করল। নেক্সট ড্রাইভ মোবিলিটি-র সঙ্গে জোট বেঁধে এই লঞ্চ অনুষ্ঠান সম্পন্ন হল। উদ্বোধন করেন মন্ট্রা ইলেকট্রিক ই-এসসিভি-এর সিইও সাজু নায়ার, ডিলার প্রিন্সিপাল সৌরভ খেতান, নেক্সট ড্রাইভ মোবিলিটি-এর দেবাংশ আগরওয়াল ও সুদর্শন শারদা। এই অনুষ্ঠানে সাজু বলেন, ‘কলকাতায় আমাদের প্রথম ডিলারশিপের উদ্বোধন হওয়ায় আমরা উচ্ছ্বসিত।’ সৌরভের কথায়, ‘আমরা মন্ট্রা ইলেকট্রিকের পার্টনার হতে পেরে এবং বিধিসম্মতভাবে এভিয়েটরকে কলকাতার ক্রমবর্ধমান বাণিজ্যিক ইকোসিস্টেমে আনতে পেরে গর্বিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ