বেনারসি টেক্সটোরিয়ামে ধনতেরসের অফার
•ধনতেরস ও দীপাবলি উপলক্ষ্যে এই প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে এসেছে। গত ৬ নভেম্বর থেকে সমস্ত শাড়ির উপর বিশেষ ছাড় শুরু হয়েছে। এই অফার চলবে আগামী সাতদিন পর্যন্ত। বেনারসীর উপর থাকবে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। ক্রেতাদের সুবিধার কথা ভেবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শো-রুম খোলা থাকবে।
ললিতকলায় পাঁচ শিল্পী
• পাঁচ শিল্পীর সাম্প্রতিক কালের নানা আর্টওয়ার্ক নিয়ে ললিতকলা অ্যাকাডেমির রিজিওনাল সেন্টার, গ্যালারি ১-এ অনুষ্ঠিত হল এক চিত্র প্রদর্শনী। উদ্বোধন করেন শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। দেবিকা মুখোপাধ্যায়, সরসী দাস রায়, কুসুমিতা ভট্টাচার্য, অর্ণব কুমার চট্টোপাধ্যায় ও সঞ্জয় দাসের আধুনিক কিছু কাজ নিয়ে সেজেছিল এই আসর। প্রদর্শনী চলে ৩ নভেম্বর পর্যন্ত। শিল্প অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ভারত ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি
• ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড বা আইআরসিটিসি নিয়ে এল ভারতভ্রমণের সুবর্ণ সুযোগ। কনফার্ম থ্রি এসির রেল টিকিট সহ উন্নতমানের থাকা-খাওয়ার ব্যবস্থা ও সাইটসিইংয়ের সব পরিষেবা এই প্যাকেজেই পাবেন। আপাতত তিনটি ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে এই সংস্থা। মধ্যপ্রদেশ, শিরডি ও তিনটি জ্যোতির্লিঙ্গ দর্শন ও হিমালয়ান ট্রাঙ্কুইলিটি রেল ট্যুর এই তিনটি প্যাকেজ ট্যুরের আয়োজন করা হয়েছে। মধ্যপ্রদেশের জন্য খরচ ৩৩,৭০০ টাকা জনপ্রতি, জোতির্লিঙ্গ দর্শনের জন্য মাথাপিছু পড়বে ৩০,০৫০ টাকা ও হিমালিয়ান ট্র্যাঙ্কুইলিটির জন্য জনপ্রতি ৩১,৪৫০ টাকা খরচ পড়বে। বিস্তারিত জানতে সংস্থার সরকারি পর্যটন ওয়েবসাইটে চোখ রাখতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন ৮৫৯৫৯০৪০৭৪ নম্বরে।
গ্যালারি অর্চনায় প্রদর্শনী
• ‘ইজেল অ্যান্ড চিজেল’। বাংলা তরজমা করলে দাঁড়ায় ইজেল ও ছেনি বা বাটালি। নামেই মালুম, এটি এক প্রদর্শনীর শিরোনাম। গ্যালারি অর্চনায় শুরু হয়েছে এমন এক প্রদর্শনী যেখানে প্রায় ২১ জন নামী শিল্পী ও স্থপতির কাজ একসঙ্গে ঠাঁই পেয়েছে। ডাঃ অর্চনা দাসের স্মৃতিতে তাঁর ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করেন চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। সেদিন এক মনোজ্ঞ যন্ত্রসংগীতের অনুষ্ঠানও আয়োজিত হয়। সেতারে ছিলেন আহির রায়, তবলায় দীপায়ন দাস, তানপুরায় সুপ্রিয় সূত্রধর। বিমান দাস, অঞ্জনা কীর্তনিয়া, বিশ্বজিৎ জানা, ইন্দ্রনীল গঙ্গোপাধ্যায়, কৌশিক বিশ্বাস সহ ২১ জনের আর্টওয়ার্ক চলবে ১০ নভেম্বর অবধি। সময় বেলা ২টো থেকে রাত ৮টা।



