Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টু ক রো খ ব র (০২/০৫/২৫)

গৃহস্থের বাড়িতে ব্যবহৃত কীটনাশক প্রস্তুতিতে অন্যতম ভরসার ব্র্যান্ড গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (জিসিপিএল)।

টু  ক  রো  খ ব র  (০২/০৫/২৫)
  • ৩ মে, ২০২৫ ০৪:০০

কালো হিট 

Advertisement

এবার আরও শক্তিশালী
• গৃহস্থের বাড়িতে ব্যবহৃত কীটনাশক প্রস্তুতিতে অন্যতম ভরসার ব্র্যান্ড গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (জিসিপিএল)। সম্প্রতি মশা নিধনকারী কালো হিট-কে আরও উন্নত প্রযুক্তির ও শক্তিশালী করে তুলল এই সংস্থা। এতে যোগ হল বিশেষ রসায়নিক মেটোফ্লুথ্রিন (এমএফটি)। ফলে কম এরোসেল ব্যবহার করে প্রায় চারগুণ ক্ষমতায় মশা দূরীকরণে সক্ষম হবে এই কীটনাশক স্প্রে। দেশ থেকে নানা মশাবাহিত অসুখ দূর করতেই এমন উদ্যোগ বলে দাবি প্রস্তুতকারী সংস্থার। সঙ্গে মিলবে নতুন সুগন্ধও।  ভারতীয় বাজারে শক্তিশালী এই নতুন কালো হিট-এর প্রচার উপলক্ষে ২০ শতাংশ ছাড়ের অফার দিচ্ছে সংস্থা। তাই এই সময় নতুন কালো হিটের ৪০০ মিলিলিটারের ক্যান মিলবে মাত্র ১৮০ টাকায়। ৬২৫ মিলিলিটারের ক্যান পাবেন ২৫০ টাকায়। এই প্রসঙ্গে জিসিপিএল-এর হোম কেয়ার বিভাগের মার্কেটিং হেড শিল্পা সুরেশ জানান, ‘প্রতি বছরই আমাদের দেশে নানা মানুষ ডেঙ্গু চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ায় মারা যান। আধুনিক ভারতে এই শক্তিশালী কালো হিট এরোসেলই সবচেয়ে শক্তিশালী কীটনাশক স্প্রে। মশাবাহিত অসুখ প্রতিরোধের উদ্দেশ্যেই এই স্প্রে প্রস্তুত করা হয়েছে।’
বেঙ্গল বিজনেস কাউন্সিল-এর 
বৈশাখী সম্মেলন
• ‘জ্ঞান বৈঠক ও বৈশাখী সম্মিলনী ২০২৫’ আয়োজন করল বেঙ্গল বিজনেস কাউন্সিল (বিজিসি) ও কোটাক প্রাইভেট। সম্প্রতি কলকাতার পিয়ারলেস ব্যাঙ্কয়েটে বসেছিল এই সম্মেলন। ‘ফ্রম ইনহেরিটেন্স টু ইনোভেশন: দ্য চেঞ্জিং ফেস অব বিজনেস’ এই থিমকে কেন্দ্র করে গড়ে ওঠে আলোচনা ও বাণিজ্যিক ভাববিনিময়। দেশের সুপ্রাচীন ব্যবসাগুলোর সঙ্গে আধুনিক স্টার্ট আপের পার্থক্য, রূপান্তর ও সময়ের সঙ্গে এগুলির প্রযুক্তিগত অভিযোজন নিয়ে উঠে আসে নানা আলোচনা। এতে অংশ নিয়েছিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও কোনও সংস্থার কর্ণধাররা— যেমন দেবাদিত্য চৌধুরী, অর্পিতা সি মিত্র, শুভময় দত্ত, ডোমা ওয়াং প্রমুখ। সভাটি পরিচালনা করেন বিজিসি-র সহ প্রতিষ্ঠাতা আভেলো রায়। বক্তারা তাঁদের বাস্তব অভিজ্ঞতা, অতীতের নানা প্রতিবন্ধকতা ও ব্যবসাক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। ব্যবসা কীভাবে উত্তরাধিকার সূত্র ধরে আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য রাখে সে কথাও উঠে আসে আলোচনায়। অনুষ্ঠানটির পরিকল্পনা করেন বিজিসি-র চেয়ারম্যান ও নামী সংস্থার ডিরেক্টর অভিষেক আড্ডি, বিজিসি-র প্রতিষ্ঠাতা ও ছাতা প্রস্তুতকারী সংস্থার অন্যতম কর্ণধার শুভাশিস দত্ত ও বিজিসি-র ডেপুটি জেনারেল সেক্রেটারি দোলা মল্লিক প্রমুখ। আলোচনার পর অনুষ্ঠিত হয় বৈশাখী সম্মিলনী। সঙ্গীতানুষ্ঠান ও বাঙালি মহাভোজে জমে ওঠে এই সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  শহরের বিশিষ্ট ব্যবসায়ী, পেশাদার ও তরুণ উদ্যোক্তারা।
হাওড়ায় ডাইকিন সলিউশন প্লাজা
• হাওড়ার সালকিয়ায় ডাইকিন সলিউশন প্লাজা নিয়ে এল ডাইকিন এয়ার কন্ডিশনিং প্রাইভেট লিমিটেড (ডাইপিএল)। এই প্রসঙ্গে সংস্থার ডিরেক্টর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কুলদীপক ভিরমানি জানান, ‘ডাইকিনের এই নতুন আউটলেটে স্প্লিট এসি, ডাক্ট টাইপ এসি, ইনভার্টার এসি, টাওয়ার এসি, কুলার, ফ্রিজার, আইয়ার পিউরিফায়ার সহ ডাইকিনের সমস্ত প্রোডাক্ট পাওয়া যাবে। গ্রাহকদের সব ধরনের প্রয়োজন যাতে এক ছাদের তলায় মেলে সেদিকে লক্ষ্য রেখেই এই শোরুম সাজানো হয়েছে।’ উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন সংস্থার পূর্বাঞ্চলীয় ভাইস প্রেসিডেন্ট কুনাল বসু, পূর্বাঞ্চলীয় মার্কেটিং ম্যানেজার সায়ন বসু প্রমুখ।
শহরে আলপনার  অভিনব প্রদর্শনী 
• ক্যানভাসে উঠে এল আলপনা। শহরে এবার আলপনার বিবিধ রং, রূপ। আলপনা কীভাবে জাগতিক সংসারে শিল্পের অমোঘ মায়া সৃষ্টি করতে পারে তা দেখিয়েছেন শিল্পী সুধী রঞ্জন মুখোপাধ্যায়। তার কাজ নিয়েই রাজডাঙার মায়া আর্ট স্পেসে অনুষ্ঠিত হল প্রদর্শনী ‘আলপনা রিইমাজিনড’। গত ১ মে, ২০২৫ পর্যন্ত চলল এই প্রদর্শনী। উদ্বোধনী ছিলেন অধ্যাপক ও প্রাবন্ধিক শমীক বন্দ্যোপাধ্যায়। আয়োজনে ছিলেন মায়া আর্ট স্পেসের কর্ণধার মধুছন্দা সেন। উপস্থাপনা করেন শিল্পী পার্থ দাশগুপ্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। শিল্পীর হাতের কাজে মুগ্ধ হয়েছেন শিল্পানুরাগীরা।
ঘর সাজানোর দ্রব্যে অন্য রকম চমক
• ফেলে দেওয়া জিনিসপত্র বা বাড়ির জানালা-দরজা প্রস্তুতিতে প্রয়োজনীয় ধাতুর সরঞ্জাম, এই নিয়েই ঘর সাজানো ও নিত্যপ্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র। সম্প্রতি তিনি মধুপুর গিয়েছিলেন বিশেষ কাজে। সেখানে স্থানীয় খনিজ উপাদান ও ধাতু দিয়ে ঘর-বাড়ি মেরামতির সাক্ষী হন তিনি। কারিগরদের কাছে নানা ধরনের সামগ্রী ও ঘরের নানা সরঞ্জাম দেখে তাদের নিয়ে নতুন করে কাজ করার ইচ্ছে হয় তাঁর। তারপরেই নিজের ফ্যাশনচিন্তা    
ও শিক্ষাকে কাজে লাগিয়ে কাঁসার থালার গায়ে মার্বেল কেটে কেটে তৈরি করে ফেলেন দেওয়াল ঘড়ি। আবার লোহার বড় খুন্তি দিয়ে তৈরি হল আলমারির হ্যাঙার! কখনও আবার লোহার বেড় ও সিমেন্ট মাখার কড়াই দিয়ে তৈরি হল মুখ দেখার আয়না। আবার অ্যালুমিনিয়ামের বাটি দিয়েই বানানো হল সুদৃশ্য সাবানদানি। ঘরের সাজে বদল আনতে এমন অফবিট সামগ্রী দিয়ে তৈরি সরঞ্জাম যদি আপনার পছন্দ হয়, তবে যোগাযোগ করতেই পারেন ডিজাইনার ইরানি মিত্রর কলকাতার স্টুডিওয়। মধ্যবিত্তের নাগালের মধ্যে মাত্র ২৫০ টাকা থেকে শুরু হচ্ছে নানা সামগ্রীর দাম। তাঁকে এই কাজে সাহায্য করেছেন বিনোদকুমার পাণ্ডে, বুলেট মির্জা ও মুক্তের। 
টাইটান-এ অটোম্যাটিক্স কালেকশন এল বাজারে
• টাইটান নিয়ে এল নতুন অটোম্যাটিক্স কালেকশন। ফিজিক্সের মেকানিক্সের মূল নিয়ম মেনে তৈরি এই ঘড়িতে পাবেন স্কেলিটাল ডায়াল, যেখানে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংই হল স্টাইলের চালিকাশক্তি। ইন্টিগ্রেটেড ব্রেসলেট থেকে শুরু করে ডুয়াল-ফিনিশ সলিড লিঙ্ক স্ট্র্যাপ। ২১টি জুয়েল বিয়ারিং, ঘণ্টায় ২১,৬০০ বিটের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির ও সন্তোষজনক ৪২ ঘণ্টার পাওয়ার রিজার্ভ বৈশিষ্ট্য রয়েছে এই মডেলে। নির্ভুল সময়, উন্নতমানের কারিগরি ও টেকসই করে তোলার প্রযুক্তিই এখানে প্রাধান্য পেয়েছে। এই কালেকশনে পাবেন ইন য়াং স্কেলিটাল, ফিনিক্স স্কেলিটাল, নেক্সাস স্কেলিটাল ও গোল্ডেন হার্ট স্কেলিটাল অটোমেটিক ওয়াচ। প্রতিটি ডিজাইন আলাদা আলাদা করে ব্যক্তিত্বের জন্য প্রস্তুত। হালকা স্টেনলেস স্টিল আর অভিজাত রোজ গোল্ড কম্বিনেশনে পাবেন ইন ইয়াং স্কেলিটাল মডেল, ফিনিক্স স্কেলিটাল অটোম্যাটিকের ডায়ালগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছে ফিনিক্স পাখির ডানার সঙ্গে সাদৃশ্য রেখে। নেক্সাস স্কেলিটাল অটোম্যাটিক পাবেন কফি ব্রাউন, গানমেটাল আর মিডনাইট ব্লু— এই তিন শেডে। স্মার্ট ক্যাজুয়াল চেহারার জন্য এই ঘড়ি উপযোগী। গোল্ডেন হার্ট স্কেলিটাল অটোমেটিক ওয়াচ আবার সোনালি ছোঁয়ায় অভিজাত। ফর্মাল অনুষ্ঠান, উদযাপন বা কোনও সান্ধ্য অনুষ্ঠানে এই ঘড়িটি যথার্থ পছন্দ। ১৮,৩২৫ টাকা থেকে ২২,১৫০ টাকায় ঘোরাফেরা করবে দাম। টাইটান স্টোর ও সংস্থার ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।  
‘পথের পাঁচালী’ 
টি-শার্ট স্মার্টিজ-এর
 ঘরোয়া ফ্যাশন ব্র্যান্ড স্মার্টিজ বরাবরই একটু ভিন্ন ধরনের টি-শার্ট বানায়। বাঙালি গ্রাফিক টি-শার্ট এদের বিশেষত্ব। স্মার্টিজ-এর কর্ণধার রত্না তালুকদার বলেন, ‘বাংলার ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সঙ্গে আঁকা দিয়ে শুরু করেছিলাম আমরা। এছাড়াও পটচিত্র টি-শার্টও আমাদের খুবই জনপ্রিয় পোশাক।’ বাংলা লোকচিত্রকে বিষয় করেও টি-শার্ট বানিয়েছে এই ব্র্যান্ড। এবছর সত্যজিৎ রায়ের জন্মদিনে ‘পথের পাঁচালী’ টি-শার্ট বাজারে এনেছে স্মার্টিজ। এই পোশাকের মাধ্যমে একইসঙ্গে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে স্মার্টিজ। এই পোশাক পুরুষ ও নারী উভয়ই পরতে পারবে। ইউনিসেক্স টি-শার্টেরই এখন চাহিদা বেশি, জানালেন কর্ণধার। পোশাকটি পরে মডেলিং করেছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। টি-শার্টগুলোর দাম ৬৯৯ টাকা। 

সম্পর্কিত সংবাদ